
আলআখ মোজাম্মেল হক, বিশেষ প্রতিনিধি:
আজ থেকে শুরু হতে যাচ্ছে, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের অধীনে ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা। সকাল নয়টা থেকে সারাদেশে একযোগে শুরু হবে এবারের এই (মারকাজি ইমতেহান) কেন্দ্রীয় পরীক্ষা। চলবে আগামী ২৪ তারিখ শনিবার পর্যন্ত।
বেফাকের মহা পরিচালক, মাওলানা উবায়দুর রহমান নদভী গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরীক্ষা বিভাগীয় প্রস্তাবনা অনুযায়ী, ২৭ রজব/১৭ জানুয়ারি শনিবার শুরু হয়ে ৪ শাবান/২৪ জানুয়ারি পরীক্ষা শনিবার দিন শেষ হবে। বিশেষ বিবেচনায়, শুক্রবারসহ মোট আট দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতি বছর শাবান মাসে কওমি মাদরাসার এই কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকলেও। তবে এ বছর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে পরীক্ষার সময় কয়েকদিন এগিয়ে আনা হয়েছে।