শেখ মাহমুদুল হাসান, কলারোয়া (সাতক্ষীরা)
উৎসবমুখর পরিবেশে আজ অনুষ্ঠিত হলো কলারোয়া সরকারি কলেজ আয়োজিত “নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান–২০২৫”।
অনুষ্ঠানে গত শিক্ষাবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় মেধাতালিকায় স্থান পাওয়া বর্তমান দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদেরও বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ জাহাঙ্গীর আলি। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় আরও বক্তব্য রাখেন প্রফেসর মোঃ আতিয়ার রহমান, উপাধ্যক্ষ; জনাব মোকলেছুর রহমান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, দর্শন বিভাগ; জনাব মোঃ হাবিবুর রহমান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ; জনাব সাজ্জাদ হোসেন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ এবং জনাব শেখ শরিফুল ইসলাম, সহ-সম্পাদক, শিক্ষক পরিষদ।
বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা নবীনদের জীবনের নতুন অধ্যায়ে স্বাগত জানান এবং কৃতি শিক্ষার্থীদের সফলতার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সম্মানিত শিক্ষকবৃন্দ, নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সঞ্চালনা করেন জনাব টি. এম. মন্ঞ্জুর আজাদ, প্রভাষক, ইংরেজি বিভাগ।
নবীনদের পদার্পণ আর কৃতিদের সাফল্যের উচ্ছ্বাসে কলেজ প্রাঙ্গণ উৎসবে পরিণত হয় দিনব্যাপী এই আয়োজনে।