শেখ মাহমুদুল হাসান, কলারোয়া সাতক্ষীরা
কলারোয়া সরকারি কলেজের রোভার স্কাউট দলের নবীনবরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আতিয়ার রহমান এবং সভাপতিত্ব করেন রোভার স্কাউট গ্রুপ সভাপতি প্রফেসর শেখ জাহাঙ্গীর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোছাঃ আক্তার বানু (আর এস এল), রুবেল সরদার (দায়িত্বপ্রাপ্ত আর এস এল), সুপ্রসাদ দত্ত, সেজান আহম্মেদ সনজু, এস এম আনাম, এস এম রমজান, আনিছুর রহমান, ফাহিম শাহারিয়ার ও নাজমুলসহ সিনিয়র রোভার সদস্যরা।
নবীন সদস্যদের মধ্যে ছিলেন মাহির ওয়াসিফ রিফাত, মুজাহিদ হোসেন, তাহিন রাজ, রাকিব হাসান এবং গার্ল ইন রোভার সদস্য নাজমুন নাহার, তামান্না খাতুন, ফাতেমা খাতুন, নাদিয়া সুলতানা কেয়া, মুন্নি খাতুন, মারিয়া আক্তার লাবনী, নোশাইবা শারমিলি, সাবিকুন নাহার মিম, লাবনি ও শ্যামলি আক্তার ইভা।
আয়োজকেরা জানান, নবীন রোভারদের অংশগ্রহণে স্কাউট আন্দোলন আরও প্রাণবন্ত হবে এবং তারা মানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।