এক সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজকে এখন আর সেভাবে পর্দায় দেখা যায় না। তবে সামাজিকমাধ্যমে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্ধু হয়ে উঠেন তিনি।
এদিকে ভালো চরিত্রে ডাক পেলে আবারও অভিনয়ে ফিরতে চান বাপ্পারাজ। এবার এক মন্তব্যে তিনি চলচ্চিত্রের দুরবস্থার কথা বলেছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) শিশু-কিশোরদের জনপ্রিয় কার্টুন টম অ্যান্ড জেরির টমের এক ছবি পোস্ট করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন বাপ্পারাজ। সেখানে অভিনেতা লেখেন, আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে, কাউকে কিছু জিজ্ঞেস করলেই বলে, ও নেই বলেই এর উত্থান হয়েছে, ও থাকলে আসতে পারত না। ও নেই বলেই, চলচ্চিত্রের আজ দুরবস্থা।