বিশেষ প্রতিনিধি :
আপোষহীন সংগ্রামের প্রতীক,তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬:০০ টায় ইন্তেকাল করেন। তার রুহের মাগফিরাত কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩০শে ডিসেম্বর) বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)'র উদ্যোগে এই দোয়ার আয়োজন করা হয়। দোয়া মোনাজাতে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম সহ ডাকসুর ছাত্র নেতারাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম দোয়া মোনাজাত পরিচালনা করেন।