পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রবাসী উপজেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল আদিবের জন্মদিন পালন করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নু এবং সিনিয়র সহ-সভাপতি এস এম আহসানউল্লাহ পিন্টুর নেতৃত্বে কেক কাটা হয়।
এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা আব্দুল্লাহ আল আদিবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, প্রবাসে অবস্থান করেও আব্দুল্লাহ আল আদিব সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করে আসছেন। তাঁর জন্মদিন উপলক্ষে এই আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।