নিজস্ব প্রতিবেদক
“ঐক্য, সততা ও মানবতা- আমাদের শক্তি” এই মহৎ স্লোগানকে ধারণ করে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া গ্রামে আত্মপ্রকাশ করেছে মানবিক, সামাজিক ও অরাজনৈতিক সংগঠন “ছৈলাবুনিয়া হিলফুল ফুজুল স্বপ্নযাত্রা সংগঠন”। সংগঠনটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ৬ জুন ২০২৫ তারিখে, সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে।
সংগঠনের মূল লক্ষ্য - একটি আদর্শ ও নৈতিক তরুণ প্রজন্ম তৈরি করা, যারা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে এবং মানবতার সেবায় সদা প্রস্তুত থাকবে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, সংস্কৃতি ও সমাজকল্যাণে সক্রিয় ভূমিকা পালন করে একটি উন্নয়নশীল সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।
সংগঠনের প্রস্তাবনায় উল্লেখ করা হয় ; “আমরা অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক একটি মানবিক পরিবার। প্রতিটি মানুষ যেন সম্মান ও সহানুভূতির সঙ্গে বেঁচে থাকতে পারে - সেটাই আমাদের মূল লক্ষ্য।”
সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন- মোঃ সাইফুল ইসলাম, মোঃ নেছার উদ্দিন, মোঃ আলমগীর হোসেন, মোঃ মাসুদ করিম হাওলাদার এবং মোঃ সজিব সিকদার।
কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে রয়েছেন- সভাপতি: মোঃ আল-আমিন, সহ-সভাপতি: মোঃ আমান উল্লাহ, মোঃ সোহেল রানা (হা:), সাধারণ সম্পাদক: মোঃ সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ তারেকুল ইসলাম, মোঃ রিয়াদ হোসেন, অর্থ সম্পাদক: মোঃ আরিফুর রহমান রুবেল, সাংগঠনিক সম্পাদক : মুহ. শহিদুল ইসলাম তাকী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মোঃ ইয়াসির আরাফাত, সহকারী তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মোঃ সাইমুম আনাম সাজিদ, প্রচার সম্পাদক: মোঃ তানভীর আহমেদ, দপ্তর সম্পাদক: মোঃ আরিফ হোসেন, জনকল্যাণ সম্পাদক: মোঃ জুবায়ের হোসেন এবং অন্যান্য সহকারী সম্পাদকবৃন্দ দায়িত্ব পালন করছেন নিষ্ঠার সঙ্গে।
সংগঠনটি একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্র ও নীতিমালা প্রণয়ন করেছে, যাতে রয়েছে সদস্যপদের যোগ্যতা, দায়িত্ব, শৃঙ্খলা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং শূরা পরিষদের কাঠামো। এর মাধ্যমে কার্যক্রম হবে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অংশগ্রহণভিত্তিক।
সংগঠনের লোগোতে প্রতিফলিত হয়েছে তাদের দর্শন - সবুজ পাতায় ঘেরা বৃত্তের মাঝে কুরআন শরীফ ও জ্বলন্ত মোমবাতি, যা জ্ঞান, ন্যায় ও মানবতার আলোকে প্রতিনিধিত্ব করে।
সংগঠনের প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত আলোচনায় নেতৃবৃন্দ জানান- “আমাদের প্রতিটি সদস্যই একটি মানবতার সৈনিক। ছোট্ট একটি ইয়ানতও (অর্থদান) কারও জীবনে বড় পরিবর্তন আনতে পারে।” এছাড়া তারা নিয়মিত রক্তদান, মসজিদ উন্নয়ন, অসহায়দের সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
“ছৈলাবুনিয়া হিলফুল ফুজুল স্বপ্নযাত্রা সংগঠন” আজ কেবল একটি সংগঠন নয় - এটি মানবতার এক নবজাগরণের নাম। যেখানে তরুণেরা হাতে হাত রেখে এগিয়ে চলছে সেবার পথে, ন্যায়ের পথে, আলোর পথে।