০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণের অভিযোগে চাঁদপুরে এনসিপি নেতা গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১১:৩৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ২৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুর ফরিদগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা যুগ্ম-সমন্বয়ক আমিন হোসেন সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার গল্লাক বাজারের নিজস্ব বাসা থেকে যৌথবাহিনীর সহযোগিতায় ফরিদগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম। তিনি বলেন, আদালত কর্তৃক-৩৪৭/২৫, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আমিন হোসেন সৈকত নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বিয়ের দাবিতে একই জেলার কচুয়া উপজেলার রহিমা নগরের জোসনা মুন্নি নামে এক তরুণী গত ৫ অক্টোবর থেকে এনসিপি নেতা আমিন হোসেন সৈকতের বাড়িতে অবস্থান করে। পরে এনসিপির শীর্ষ নেতাদের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। সেখানে মেয়ের পরিবারকে ২ লাখ ৫০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করা হলে, মেয়ে পক্ষ প্রস্তাবটি প্রত্যাখ্যান করে।

এদিকে এ বিষয়ে জোসনা মুন্নি বলেন, আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে এনসিপি নেতা আমিন হোসেন সৈকত। আমিও একজন জুলাই যোদ্ধা। এ ঘটনার ন্যায় বিচার চাই। আমাকে এখনো তাদের দলের নেতারা ফোনে ভয়-ভীতি দেখাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Aminul Islam

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

ধর্ষণের অভিযোগে চাঁদপুরে এনসিপি নেতা গ্রেপ্তার

Update Time : ১১:৩৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫