০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডিয়ান ইউনিভার্সিটিতে ‘জুলাইয়ের কণ্ঠস্বর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে ‘জুলাইয়ের কণ্ঠস্বর: তারুণ্য, প্রত্যয় ও প্রতিরোধ’ শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শারাফাত চৌধুরী মাল্টি-পারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কিংবদন্তি ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাত। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ সানজাদ শেখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (মনোনীত) অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, “১৮ জুলাই কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে আমি আন্দোলনে ছিলাম। ৫ আগস্টের মাত্র তিন দিন পরেই এই বিশ্ববিদ্যালয় প্রথম ক্লাস শুরু করে। আপনাদের এই তৎপরতা দেখে আমি অবাক হয়েছি।”

তিনি বলেন, “আমি নিজে দেখেছি, ৪০ জন সশস্ত্র পুলিশ সদস্য ক্যাম্পাস দখলে নিয়েছিল। ভবন ভাঙচুর করা হয়েছিল। এমন ভগ্নদশা থেকে এত দ্রুত শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো বেশ চ্যালেঞ্জিং ছিল। কানাডিয়ান ইউনিভার্সিটি সেটি করে দেখিয়েছে।”

প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানের প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠার মাত্র এক দশকের মধ্যেই কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। পাশাপাশি ডিপার্টমেন্ট অব শিপিং অ্যান্ড মেরিটাইন সায়েন্স চালুর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ জনশক্তি তৈরিতে বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চৌধুরী জাফরউল্লাহ শারাফাত বলেন, শিক্ষার্থীদের উন্নয়নে যা যা করা প্রয়োজন, ট্রাস্টি বোর্ড তা করবে। এ জন্য তিনি শিক্ষার্থীদের কাছ থেকে একটি সুস্পষ্ট রূপরেখা আহ্বান করেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “সমাজ পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে।” তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ক্যারিয়ার গড়ে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

কানাডিয়ান ইউনিভার্সিটিতে ‘জুলাইয়ের কণ্ঠস্বর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৭:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬