
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে মির্জাগঞ্জ উপজেলার প্রায় ৫০০ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং দেশ ও জাতির কল্যাণে মেধাবী ও আদর্শবান প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সংগঠনের সভাপতি মো. শাকিল আহমেদ ও সাধারণ সম্পাদক মো. খালিদ হাসান রুমি অনুষ্ঠানের সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট সৈয়দ মাহবুব হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া, টুরিস্ট পুলিশের ডিআইজি রুহুল আমিন শিপার, রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক জাফর ইমাম শিকদার, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও ড্যাব নেতা ডা. সাইফুল আজম রঞ্জু, আসাদুজ্জামান সরোয়ার, সিনিয়র সহকারী সচিব মোশারেফ হোসেন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন নান্নু, সিনিয়র সহ-সভাপতি আহসান উল্যাহ পিন্টু, অ্যাডভোকেট আব্দুস সালাম খান এবং লায়ন ড. আলমগীর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সভাপতি শাহাবুদ্দিন খান, সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় বাণিজ্য সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমান, মাহমুদুল হাসান সবুজ, গোলাম মোস্তফা, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি বোরহান উদ্দিন, মির্জাগঞ্জ উপজেলা জার্নালিস্ট ফোরামের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সজীব এবং অভিনেতা ইভান সাইর।
এসময় সংগঠনের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ঢাকায় অধ্যয়নরত মির্জাগঞ্জের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেই এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
নিজস্ব প্রতিবেদক 










