
স্টাফ রিপোর্টার:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রার্থী হচ্ছেন বলে ঘোষণা দিয়েছে দলটি। সোমবার (৩ নভেম্বর) গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত তালিকা অনুযায়ী ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আমরা একটি গণতান্ত্রিক নির্বাচনের দ্বারপ্রান্তে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় নির্বাচনে বিএনপি ২৩৫ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করছে। তবে যেসব আসনে যুগপৎ আন্দোলনের শরীক দলগুলোর প্রার্থী থাকবে, সেগুলো সমন্বয় করে চূড়ান্ত করা হবে।”
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
Reporter Name 










