০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ প্রকাশের পরেই নড়েচড়ে প্রশাসন: ফুলবাড়ীতে লাইসেন্সবিহীন ফার্মেসিকে জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১২:০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১০৬ Time View

নিজস্ব প্রতিবেদক:
সংবাদ প্রকাশের পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে দিনাজপুরের ফুলবাড়ীতে এক লাইসেন্সবিহীন ফার্মেসিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে এ অভিযান পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম। অভিযানে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক মো. আমিনুল ইসলাম ও ফুলবাড়ী থানার একদল পুলিশ সদস্য।

এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে ফুলবাড়ী পৌর এলাকার বটতলীতে মাস্টার ফার্মেসি নামের একটি লাইসেন্সবিহীন দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির ঘটনায় এক ক্রেতা অসুস্থ হয়ে পড়েন। ‘ইবাটিন’ সিরাপ সেবনের পরই তাঁর বুকে জ্বালা-পোড়া ও বমি শুরু হয়। পরে বোতল পরীক্ষা করে দেখা যায়, ওষুধটির মেয়াদ শেষ হয়েছে ২০২২ সালের এপ্রিলে।

সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংসের পাশাপাশি দোকান মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম বলেন, “অবৈধ ও লাইসেন্সবিহীন ফার্মেসিগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।”

ঔষধ তত্ত্বাবধায়ক মো. আমিনুল ইসলাম বলেন, “মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা ফৌজদারি অপরাধ। নিয়মিত নজরদারি ও পরবর্তী অভিযান চলবে।”

স্থানীয়রা প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “অবশেষে প্রশাসন ব্যবস্থা নিয়েছে, এটা প্রশংসনীয় উদ্যোগ। তবে ফুলবাড়ীতে আরও অনেক লাইসেন্সবিহীন ফার্মেসি প্রকাশ্যে চলছে, সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Aminul Islam

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

সংবাদ প্রকাশের পরেই নড়েচড়ে প্রশাসন: ফুলবাড়ীতে লাইসেন্সবিহীন ফার্মেসিকে জরিমানা

Update Time : ১২:০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫