০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জানা গেলো মাইলস্টোনে বিমান বিধ্বস্তের কারণ- তদন্ত প্রতিবেদন

  • Reporter Name
  • Update Time : ০৭:২৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৫৬ Time View

ওয়াকিফ নুর রাইম ,নিজস্ব প্রতিবেদক

পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণেই রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি দাখিল করেন তদন্ত কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ।

প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, “তদন্তে দেখা গেছে, প্রশিক্ষণ চলাকালে পাইলটের উড্ডয়নের সময়কার ত্রুটির কারণে বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সেটিই দুর্ঘটনার মূল কারণ।”

তিনি আরও বলেন, গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর একটি ট্রেনিং এয়ারক্রাফট বিধ্বস্ত হয়ে ৩৬ জনের প্রাণহানি ঘটে। ওই ঘটনার পর ২৯ জুলাই গঠিত হয় তদন্ত কমিটি।

কমিটি ১৫০ জনের সাক্ষাৎকার নিয়েছে—যাদের মধ্যে বিশেষজ্ঞ, প্রত্যক্ষদর্শী ও ভিকটিম পরিবারের সদস্যরা ছিলেন। তদন্তে মোট ১৬৮টি তথ্য উদঘাটন করা হয় এবং ৩৩টি সুপারিশ প্রদান করা হয়েছে।

ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, প্রতিবেদনের প্রধান সুপারিশ অনুযায়ী জননিরাপত্তার স্বার্থে বিমানবাহিনীর সব প্রাথমিক প্রশিক্ষণ কার্যক্রম এখন থেকে ঢাকার বাইরে পরিচালনা করার প্রস্তাব করা হয়েছে। বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

জানা গেলো মাইলস্টোনে বিমান বিধ্বস্তের কারণ- তদন্ত প্রতিবেদন

Update Time : ০৭:২৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫