০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে গ্রাম আদালত সক্রিয়করণে ডিএমআইই পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ

  • Reporter Name
  • Update Time : ১২:০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ২৮ Time View

নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরের ফুলবাড়ীতে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জবাবদিহিমূলক করতে “বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই)” পদ্ধতি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এ প্রশিক্ষণের আয়োজন করে।

উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী–কাম–কম্পিউটার অপারেটররা প্রশিক্ষণে অংশ নেন।

প্রশিক্ষণের সার্বিক সহযোগিতা করে ইউরোপীয় ইউনিয়ন (EU) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)। এছাড়া বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ও সহযোগী হিসেবে যুক্ত ছিল।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণের উদ্বোধন করেন স্থানীয় সরকার, দিনাজপুরের উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন। কোর্স কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল হক।

প্রশিক্ষণ পরিচালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মো. মোশারফ হোসেন।

দিনব্যাপী কার্যক্রম শেষে অংশগ্রহণকারীদের হাতে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় বিভিন্ন রেজিস্টার বই তুলে দেন আয়োজকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Aminul Islam

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

ফুলবাড়ীতে গ্রাম আদালত সক্রিয়করণে ডিএমআইই পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ

Update Time : ১২:০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫