
স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভুল তথ্য প্রদান করে যুবদলের দুই নেতাকে বহিষ্কার করেছে জেলা কমিটি।
গত ২১অক্টোবর মঙ্গলবার রাতে কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবির ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি মতে বহিষ্কৃতরা হলেন- উপজেলায় যাদুরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহজালাল সোহান এবং সদস্য নাজমুল হোসেন (টাইগার)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী মধ্যপাড়া গ্রামে মৃত আয়নাল মিয়ার ছেলে চাঁন মিয়ার বাড়িতে জমি সংক্রান্ত গ্রাম্য বৈঠক হয়। সেখানে তারা কেহই জড়িত ছিলেন না।
যুবদল নেতা শাহজালাল ও নাজমুল তারা সৎ, যোগ্য এবং জিয়ার সৈনিক। বহিষ্কারের বিষয়টি জানাজানি হলে উপজেলার ভাবমূর্তি এবং এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
এ বিষয়ে কোমর ভাঙ্গি সরকার পাড়া চান মিয়ার স্ত্রী বলেন, যেদিন আমাদের জমি সংক্রান্ত বৈঠক হয় সেখানে তারা কেহই উপস্থিত ছিলেন না। বরং তাদের সুনাম ক্ষুন্ন করার জন্য একটি কুচক্রী মহল বিভিন্নভাবে কুৎসা রটাচ্ছে।
বহিষ্কারের চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে যুবদল নেতা শাহজালাল বলেন, “আমি দলীয় শৃঙ্খলা বিঘ্নতা ঘটে এমন পরিপন্থী কোন কাজের সহিত জড়িত না বরং এক শ্রেণীর স্বার্থান্বেষী তারা আমাদের নিয়ে ভ্রান্ত ধারণা রটাচ্ছেন।
Reporter Name 










