০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

  • Reporter Name
  • Update Time : ০৮:৪২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৫৯ Time View

ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ অক্টোবর) খোয়াই জেলার একটি সীমান্তবর্তী গ্রামে স্থানীয়রা গরুচোর সন্দেহে তাদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় আরও দুই ভারতীয় আহত হয়েছেন।

ভারতের সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানায়, বিদায়বিল এলাকার দুই গ্রামবাসী একটি রাবার বাগানে কাজ করার সময় তিন বাংলাদেশিকে লুকতে দেখে। তাদের থাকার কারণ জানতে চাওয়া হলে তিনজন বাংলাদেশি আহতদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে আহতরা গ্রামের অন্যদের ঘটনা জানানোর পর, গ্রামবাসীরাও ঘটনাস্থলে গিয়ে তাদের ওপর হামলা চালিয়ে তিনজনকে পিটিয়ে হত্যা করে।

আহত দুই ভারতীয়কে স্থানীয় বেহলাবাড়ী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ ও ভারতের প্রায় ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এই সীমান্তের বেশিরভাগ অংশে কাঁটাতারের বেড়া রয়েছে। সীমান্তবর্তী এলাকায় প্রায়ই বাংলাদেশিদের ওপর সহিংসতার ঘটনা ঘটে থাকে, যেখানে অনেক ক্ষেত্রেই বিএসএফের গুলিতে প্রাণহানি হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

Update Time : ০৮:৪২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫