
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলটির মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন তিনি। এছাড়াও দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন তিনি। তবে তিনি নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, আজকে একটি ঐতিহাসিক দিন। আজ আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন আসিফ মাহমুদ। তিনি এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন। তিনি এবারের নির্বাচনে অংশগ্রহণ করবে না। একইসঙ্গে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
Reporter Name 















