০৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাবি বাস্তবায়নে অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠান বন্ধ

  • Reporter Name
  • Update Time : ০১:২০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৪৭ Time View

মোঃ সোহানুর রহমান,নারায়ণগঞ্জ প্রতিনিধি:

ডিপ্লোমা কৃষিবিদদের দীর্ঘদিনের ন্যায্য ও যৌক্তিক ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশের সকল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (এটিআই) ঘোষিত অনির্দিষ্টকালের শিক্ষা কার্যক্রম বন্ধের ১০ দিন পার হলেও এখনো পর্যন্ত সংশ্লিষ্ট উপরমহল থেকে কোনো কার্যকর নির্দেশনা বা আশাব্যঞ্জক সাড়া পাওয়া যায়নি।

জানা গেছে, গত ৫ জানুয়ারি ২০২৫ তারিখে ডিপ্লোমা কৃষিবিদদের দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একযোগে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। আন্দোলন শুরুর পর ১০ দিন অতিবাহিত হলেও দাবি বাস্তবায়নের বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা ও উদ্বেগ দেখা দিয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের যৌক্তিক দাবিগুলো উপেক্ষিত থেকে যাচ্ছে। ফলে বাধ্য হয়েই তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। তবে এখনো পর্যন্ত কোনো মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি।

শিক্ষার্থীদের উত্থাপিত ৮ দফা দাবি—

১. ডিপ্লোমা কৃষিবিদদের জন্য পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা (বিএসসি) গ্রহণের সুযোগ নিশ্চিত করা।

২. উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে গেজেটভুক্ত করা।

৩. প্রতি বছর নিয়মিত উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখা।

৪. ডিপ্লোমা কৃষি শিক্ষায় বিদ্যমান শিক্ষক সংকট দ্রুত নিরসন করা।

৫. কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (DAE) অধীন থেকে সরিয়ে কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।

৬. সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদে ডিপ্লোমা কৃষিবিদদের জন্য কোটা সংরক্ষণ এবং বেসরকারি চাকরিতে ন্যূনতম ১০ম গ্রেড অনুযায়ী বেতন নিশ্চিত করা।

৭. পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মতো মাঠ সংযুক্তি (Field Attachment) কার্যক্রমে ডিপ্লোমা কৃষি শিক্ষার্থীদের জন্য ভাতা প্রদান।

৮. উপসহকারী কৃষি কর্মকর্তাদের জন্য নীতিগতভাবে অনুমোদিত ফাউন্ডেশন কোর্স দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন।

শিক্ষার্থীরা জানান, দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা না এলে আন্দোলন আরও কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের যৌক্তিক দাবিগুলোর গুরুত্ব অনুধাবন করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং চলমান অচলাবস্থার অবসান ঘটাবে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

দাবি বাস্তবায়নে অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠান বন্ধ

Update Time : ০১:২০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬