০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মপ্রকাশ করলো এনসিপির অঙ্গ সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’

  • Reporter Name
  • Update Time : ০৯:০৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৩৫ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন অঙ্গ সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় শ্রমিক শক্তি’। সংগঠনটির আহ্বায়ক হয়েছেন মাজহারুল ইসলাম ফকির, সদস্য সচিব রিয়াজ মোরশেদ এবং মুখ্য সংগঠক আরমান হোসেন।

শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর নিউ ইস্কাটনে আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন সংগঠনটির ঘোষণা দেন। ঐক্য, সংগ্রাম, মর্যাদা ও মুক্তির পতাকা হাতে শ্রমিকের রাষ্ট্রক্ষমতা প্রতিষ্ঠার সুদূরপ্রসারী অঙ্গীকার নিয়ে শ্রমিক সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শ্রম কমিশনের প্রধান চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, জাতীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের অ্যাডভোকেট আতিকুল ইসলাম এবং গার্মেন্টস শ্রমিক সংগতির নেতা তাসলিমা আখতার। অনুষ্ঠানে জাতীয় শ্রমিক শক্তির ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের নবনিযুক্ত আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অনুষ্ঠানে বলেন, জাতীয় নাগরিক পার্টি শ্রমিকদের পক্ষে রাজনীতি করবে। বিগত ১৬ বছরে শেখ হাসিনার যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল, সেখানে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন শ্রমিকরা। ন্যায্য মজুরির জন্য চব্বিশের শুরুর দিকেও আন্দোলনে নামতে হয়েছিল তাদের, পুলিশের গুলিতে শ্রমিক মারা গেছেন। সেই সময় শ্রমিকের অধিকার ছিল না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

আত্মপ্রকাশ করলো এনসিপির অঙ্গ সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’

Update Time : ০৯:০৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫