০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্থলীতে প্রশাসনের উদ্যোগে ১২ কেন্দ্রে ভোটগ্রহণ, সব প্রস্তুতি সম্পন্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি–২৯৯ আসনের অন্তর্গত রাজস্থলী উপজেলায় ১২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবেন সরকারি প্রশাসনের নির্ধারিত ১৩ জন প্রিজাইডিং অফিসার, ৪৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৯৭ জন পোলিং অফিসার।

জানা গেছে, উপজেলার তিনটি ইউনিয়নে ভোটকেন্দ্রগুলোর অবস্থান হলো— ১নং ঘিলাছড়ি ইউনিয়নে ৪টি, ২নং গাইন্দ্যা ইউনিয়নে ৪টি এবং ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নে ৪টি কেন্দ্র। এসব কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিনা আক্তার সাংবাদিকদের জানান, ইতোমধ্যে সব ভোটকেন্দ্র পরিদর্শন সম্পন্ন করা হয়েছে এবং সুষ্ঠু ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রমও ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি এই ১২টি ভোটকেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে রাজস্থলী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্রার্থীর প্রতিনিধি ও সমর্থকরা। তারা বাড়ি বাড়ি গিয়ে নিজ নিজ প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণসহ নানা ধরনের প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ২০ অক্টোবর সারাদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে রাঙামাটির রাজস্থলী উপজেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৭২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৯৭৭ জন এবং নারী ভোটার ১০ হাজার ৭৫০ জন। এবার রাজস্থলীতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোটাররা সুন্দরভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে সাধারণ ভোটাররা আশা প্রকাশ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

রাজস্থলীতে প্রশাসনের উদ্যোগে ১২ কেন্দ্রে ভোটগ্রহণ, সব প্রস্তুতি সম্পন্ন

Update Time : ১২:৩৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬