০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিবনগরে চারটি গভীর নলকূপে তালা, সেচ বন্ধে বিপাকে হাজারো কৃষক

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) পরিচালিত চারটি গভীর নলকূপে তালা লাগানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সেচ কার্যক্রম বন্ধ থাকায় কয়েক হাজার কৃষক ভোগান্তিতে পড়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সংশ্লিষ্ট নলকূপগুলোর কার্যক্রম বন্ধ রয়েছে। অপারেটর ও লাইনম্যানদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল ১০টার দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যের নেতৃত্বে ২০–২৫ জনের একটি দল সেখানে উপস্থিত হয়। তাঁরা লাইনম্যানদের কক্ষ থেকে জিনিসপত্র বের করে দিয়ে পূর্বের তালা ভেঙে নতুন করে তালা লাগিয়ে দেন বলে অভিযোগ করেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা।

এতে করে সেচের পানি না পাওয়ায় চলতি মৌসুমে আবাদকৃত জমি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। ভুক্তভোগীদের দাবি, দ্রুত নলকূপগুলো চালু করে স্বাভাবিক সেচ কার্যক্রম নিশ্চিত করা হোক।

অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্য বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে নলকূপগুলো পরিচালিত হয়ে আসছিল। সম্প্রতি নতুন অপারেটর নিয়োগের পর কিছু অনিয়মের অভিযোগ ওঠে। কৃষকদের কাছ থেকে আগাম অর্থ নেওয়া এবং অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগের ভিত্তিতেই তিনি তালা লাগানোর সিদ্ধান্ত নেন বলে জানান।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান বলেন, ঘটনাটি তাঁর জানা ছিল না। বিষয়টি অবগত হওয়ার পর তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Aminul Islam

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

শিবনগরে চারটি গভীর নলকূপে তালা, সেচ বন্ধে বিপাকে হাজারো কৃষক

Update Time : ০৬:৫১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬