০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসায় কোরআনের সবক প্রদান উপলক্ষে দোয়া ও ইফতার

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার হাজির মোড়ে অবস্থিত মা আমেনা বালিকা কওমি মাদ্রাসায় ১৪ জন শিক্ষার্থীকে কোরআনের সবক প্রদান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ), ১৯ রমজান মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন বিন আমজাদের সভাপতিত্বে ও আমন্ত্রণে কোরআনের সবক প্রদান করেন কানাহার মাদ্রাসার শিক্ষা পরিচালক মুফতি নজিবুল্লাহ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব ও সমাজসেবক মো. মানিক মন্ডল, বিশিষ্ট চিকিৎসক ডা. জাকির হোসেন, মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা আলাউদ্দিন, কুবা জামে মসজিদের খতিব মুফতি আবরারুল হক আল-মাদানি এবং দারুত তাকওয়া ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজ এন্তাজ।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Aminul Islam

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসায় কোরআনের সবক প্রদান উপলক্ষে দোয়া ও ইফতার

Update Time : ০৭:২৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬