০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তা দখলে দুই ব্যবসায়ীকে জরিমানা, ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দিনাজপুরের ফুলবাড়ীতে রাস্তার দুই পাশে অবৈধভাবে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার প্রধান বাজার সড়কে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম।

অভিযানকালে দেখা যায়, কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান রাস্তার দুই পাশে তুলার বস্তা ও ফোম রেখে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এতে করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছিল এবং সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল। বিষয়টি তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারায় ‘নিউ জনতা ফোম পর্দা ঘর অ্যান্ড বেড শপ’-এর স্বত্বাধিকারী মো. ইমরান হোসেনকে ৫ হাজার টাকা এবং ‘হাজী বেড শপ অ্যান্ড ফোম স্টোর’-এর স্বত্বাধিকারী মো. মহসীন আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম বলেন, “জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এমন যেকোনো অবৈধ দখল কোনোভাবেই সহ্য করা হবে না। সড়ক দখলমুক্ত রাখতে এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

তিনি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Aminul Islam

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

রাস্তা দখলে দুই ব্যবসায়ীকে জরিমানা, ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Update Time : ০৬:১৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬