০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীর পশু হাটে ৭৩ হাজার টাকার গরু কিনে ফ্রিজ জিতলেন ক্রেতা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী পশুর হাটে ৭৩ হাজার টাকায় একটি গরু কিনে লটারিতে ফ্রিজ জিতেছেন এক ক্রেতা। কোরবানির ঈদকে সামনে রেখে জমে ওঠা এ হাটে প্রতি হাটেই ক্রেতাদের মাঝে লটারির কুপন বিতরণ করা হলেও শেষ হাটের দিন অনুষ্ঠিত হয় লটারির চূড়ান্ত ড্র।

ফ্রিজ বিজয়ী ক্রেতার নাম মো. সুজন ইসলাম। তিনি উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের জমিদার পাড়ার বাসিন্দা। হাট থেকে গরু কেনার পর পাওয়া কুপনের মাধ্যমে লটারিতে অংশ নেন তিনি। শেষ হাটের দিন ড্র অনুষ্ঠিত হলে তাঁর নাম ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত লোকজন করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান।

এ ছাড়া একই লটারিতে একটি এলইডি টেলিভিশন জিতেছেন এক ছাগল ক্রেতা। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও ফুলবাড়ী পশুর হাটে ব্যাপক ক্রেতা–বিক্রেতার সমাগম ঘটে। ঈদের আগে অনুষ্ঠিত প্রতিটি হাটে গরু ও ছাগল ক্রেতাদের মাঝে লটারির কুপন বিতরণ করা হয়। পরে শেষ হাটের দিন আনুষ্ঠানিকভাবে লটারির ড্র অনুষ্ঠিত হয়।

হাটের ইজারাদার মানিক মন্ডল বলেন, “ক্রেতাদের উৎসাহ বাড়াতে প্রতি হাটেই লটারির কুপন দেওয়া হয়েছে। আজ শেষ হাটে ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ক্রেতাদের ভালো সাড়া পাওয়া গেছে।”

স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা জানান, লটারির মতো ব্যতিক্রমী আয়োজন হাটে ভিন্নমাত্রা যোগ করেছে। এতে একদিকে যেমন ক্রেতারা আনন্দ পেয়েছেন, অন্যদিকে বেচাকেনাও বেড়েছে বলে মনে করছেন তাঁরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Aminul Islam

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

ফুলবাড়ীর পশু হাটে ৭৩ হাজার টাকার গরু কিনে ফ্রিজ জিতলেন ক্রেতা

Update Time : ০৯:০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬