০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের প্রশিক্ষণ ও সহায়তা

দিনাজপুরের ফুলবাড়ীতে কিশোরীদের দক্ষতা উন্নয়ন, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়বর্ধক প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করেছে ব্র্যাক।

বুধবার (২৪ জুন) দিনব্যাপী ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে এবং মাইক্রোফাইন্যান্স কর্মসূচির অর্থায়নে ‘স্বপ্নসারথি’ কিশোরীদের নিয়ে ফুলবাড়ী আঞ্চলিক ব্র্যাক কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তিন বছরব্যাপী জীবনদক্ষতা উন্নয়নমূলক ২৪টি সেশন সম্পন্ন করা বিভিন্ন স্কুল ও কলেজের ২৮ জন স্বপ্নসারথি অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের হাঁস-মুরগি পালনের আধুনিক ও লাভজনক পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাঁদের মধ্যে বিনামূল্যে হাঁস-মুরগি, নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপকরণ ও সনদপত্র বিতরণ করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান। তিনি বলেন, ব্র্যাকের এ ধরনের উদ্যোগ কিশোরীদের আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি পরিবার ও সমাজে তাঁদের মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি কিশোরীদের আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হাসান। তিনি বলেন, সঠিক পরিকল্পনা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে হাঁস-মুরগি পালন করে স্বল্প পুঁজিতে ভালো আয় করা সম্ভব। এ ধরনের উদ্যোগ স্বপ্নসারথিদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, পরিবারের পুষ্টি চাহিদা পূরণ এবং আর্থিক অবস্থার উন্নয়নে সহায়ক হতে পারে।

অংশগ্রহণকারী স্বপ্নসারথিরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে আয়বর্ধক কর্মকাণ্ডে কাজে লাগিয়ে তাঁরা নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারবেন।

ব্র্যাকের রংপুর বিভাগীয় ব্যবস্থাপক (আরএউ) এ কে এম জাহেদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মণ্ডল, ব্র্যাক দিনাজপুরের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর অমল কুমার দাম, সহকারী ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. দুলাল হোসেন, সুজন ও জেলা ক্যাবের নির্বাহী সদস্য এবং উপজেলা ক্যাবের সভাপতি মাসউদ রানা।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্র্যাক ফুলবাড়ী আঞ্চলিক কার্যালয়ের এমএফ প্রগতি ব্যবস্থাপক মো. মশিদুল হক, আইডিপি আঞ্চলিক ব্যবস্থাপক মো. ইয়াছির আরাফাত এবং আইডিপি এলাকা ব্যবস্থাপক রাফায়েল বাবলুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আলোচনা পর্বে অতিথিরা বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, স্বাস্থ্যসচেতনতা, নারীর অধিকার, শিক্ষা অব্যাহত রাখার গুরুত্ব এবং আত্মহত্যা প্রতিরোধে পরিবার ও সমাজের দায়িত্ব সম্পর্কে আলোকপাত করেন।

আয়োজকেরা জানান, স্বপ্নসারথিদের দক্ষতা উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বপ্নসারথি সদস্য, তাঁদের অভিভাবক এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আয়বর্ধক সহায়তা হিসেবে ২৮ জন অংশগ্রহণকারীর মধ্যে পাঁচজনকে ৩ হাজার ১৫০ টাকা মূল্যের ২০টি করে হাঁস এবং পরিচর্যার জন্য ২ হাজার ৮৫০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। অপর ২৩ জনকে ৩ হাজার ৮০০ টাকা মূল্যের ২০টি করে মুরগি এবং পরিচর্যার জন্য ২ হাজার ২০০ টাকা করে নগদ অর্থ দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Aminul Islam

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

কিশোরীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের প্রশিক্ষণ ও সহায়তা

Update Time : ০৬:০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬