
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা আলিয়া মাদ্রাসার সাবেক মুখপাত্র ও Consumer Youth Bangladesh (CYB)-এর সাধারণ সম্পাদক নুর মোহাম্মাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। তার দাবি, চাঁদাবাজির বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার জেরেই তার ওপর এ হামলা চালানো হয়।
অভিযোগে বলা হয়, গত ১৯ জুলাই ২০২৬ রাত আনুমানিক ২টার দিকে ঢাকা আলিয়া মাদ্রাসা হলে তার ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। নুর মোহাম্মাদের অভিযোগ, হামলায় ছাত্রদলের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ করা বহিরাগত ৪০ থেকে ৫০ জন ব্যক্তি এবং হলে অবস্থানরত কয়েকজন অংশ নেন। তিনি অভিযোগে জহির, সাদ (যাদের অছাত্র ও অবৈধভাবে হলে অবস্থানকারী ), রাকিব, নাইমুর ও আলিমের নাম উল্লেখ করেছেন। এছাড়া আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধেও হামলায় জড়িত থাকার অভিযোগ করা হয়েছে।
হামলার পর গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা নুর মোহাম্মাদকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তার দাবি, হামলায় তিনি বুকে ও পায়ে গুরুতর আঘাত পান এবং এখনও বুকের ব্যথায় ভুগছেন।
এ ঘটনার সময় ঢাকা আলিয়া মাদ্রাসার আল্লামা কাশগরী রহ হলের প্রভোস্ট উপস্থিত ছিলেন কিন্তু পরবর্তীতে কোন রকম ব্যবস্থা গ্রহণ করেন নি।
নুর মোহাম্মাদ ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
নিজস্ব প্রতিবেদক 











