
সেক্রেড গেমস’-এ রূপান্তরকামীর চরিত্রে অভিনয় করেছিলেন ভারতীয় অভিনেত্রী কুবরা সৈত। প্রশংসা পেয়েছিলেন অভিনয়ের জন্য।
তারপর থেকে ‘ফর্জি’, ‘দ্য ট্রায়াল’, ‘দেবা’র মতো সিরিজ ও সিনেমায় কাজ করেছেন কুবরা।
পর্দায় তিনি সাহসী চরিত্রে অভিনয়ের পাশাপাশি বাস্তবেও নিয়েছিলেন সাহসী সিদ্ধান্ত এই অভিনেত্রী। ৩০ বছর বয়সে গর্ভপাত করিয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খোলাখুলি কথাও বলেছেন কুবরা।
গর্ভপাতের সেই সিদ্ধান্ত নিয়ে নেতিবাচক ভাবনা তাড়া করে বেড়াত তাকে। কিন্তু বর্তমানে কুবরা মনে করেন, তিনি ঠিক পথই বেছে নিয়েছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, বেশ কয়েক বছর হয়ে গেছে এই ঘটনার। এ নিয়ে ভাবার এবং এই ভাবনা থেকে বেরিয়ে আসার বহু সময় পেয়েছি। কিন্তু এই ধরনের ঘটনার মুখোমুখি হলে, নানা রকমের দ্বন্দ্ব ঘিরে ধরে। চারপাশ নিয়ে নানা রকমের ভাবনা আসতে থাকে। নিজের কী কী দায়িত্ব, সমাজ কী ভাবে দেখছে- এই সব নিয়ে ঠিক ও ভুলের মধ্যে নানা দ্বন্দ্ব লেগে থাকে।
Reporter Name 














