০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বীর জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত ২

  • Reporter Name
  • Update Time : ০৮:১১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৫১ Time View

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীর জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাঈনউদ্দীন নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার বদুরপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও চাকু নিয়ে অতর্কিতভাবে হাসনাত আব্দুল্লাহ ও তাঁর সঙ্গীর ওপর হামলা চালায়। বদুরপাড়া পাক্কাদোকান এলাকা থেকে পেট্রোল পাম্পের সামনের সড়কে এ হামলা সংঘটিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর চড়াও হয়ে কিছুক্ষণ এলোপাতাড়ি হামলা চালায়। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। এতে হাসনাত আব্দুল্লাহ ও মাঈনউদ্দীন গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ হামলার পেছনে সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচির যোগসূত্র থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জুলাইযোদ্ধা জানান, চট্টগ্রাম-১৪ আসনের বিতর্কিত প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বাতিল ও গ্রেপ্তারের দাবিতে নির্বাচন কমিশনে জুলাইযোদ্ধাদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছিল। ওই স্মারকলিপি প্রদানের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা।
এ বিষয়ে চট্টগ্রাম-১৪ আসনের এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুক বলেন,
“জুলাইযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা এখন রাষ্ট্রের দায়িত্ব। যারা গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিয়েছেন, তাদের ওপর হামলা হলে নির্বাচন ও রাজনৈতিক পরিবেশ কখনোই স্বাভাবিক থাকতে পারে না।”
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ ও মাঈনউদ্দীনের স্বজন ও সহকর্মীরা। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

চট্টগ্রামে বীর জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত ২

Update Time : ০৮:১১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬