
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকা থেকে পাঁচ বছরের এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। নিখোঁজ শিশুটির নাম মো. ছাব্বির।
ঘটনার বিষয়ে শিশুটির মা আমিনা (২৬) ৭ নভেম্বর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৫৫৪, ট্র্যাকিং নং: FX2WES) করেছেন।
জিডিতে উল্লেখ রয়েছে, গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটের সময় পশ্চিম রাজাবাজার এলাকার ইন্দিরা রোড থেকে ছাব্বির নিখোঁজ হয়। খেলার উদ্দেশ্যে বাইরে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতোই বিকেলে ছাব্বির আশপাশে খেলছিল। তবে সন্ধ্যার পর থেকে তাকে আর দেখা যায়নি। পশ্চিম রাজাবাজার, পূর্ব রাজাবাজার, ফার্মগেট ও কারওয়ান বাজারসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের সময় শিশুটির পরনে ছিল হাফ শার্ট ও থ্রি-কোয়ার্টার প্যান্ট। তার বয়স মাত্র ৫ বছর।
শেরেবাংলা নগর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে। কোনো তথ্য পাওয়া মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পরিবারটি পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছে।
যোগাযোগের জন্য ০১৬৪৫-৬৭০৪৯৩ (আমিনুল, বড় ভাই), ০১৬১৩-৯৭৬৭৪৪, ০১৭০৮-৩০২১৭২।
পরিবারের আবেগঘন আহ্বান “একটি ফোনকল বা একটি শেয়ার হয়তো আমাদের হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেতে সাহায্য করতে পারে।”
Reporter Name 











