০৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি : পার্বতীপুরে যুবক গ্রেপ্তার

ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম গোলাম মোস্তফা (৩৪)। বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে তাকে সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানান, গোলাম মোস্তফা ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে অশ্লীল, সহিংসতা উসকানিমূলক, ঘৃণা ও বিদ্বেষপূর্ণ তথ্য প্রচার করেন। এসব পোস্টের মাধ্যমে তিনি সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

তিনি আরও জানান, বিষয়টি নজরে এলে স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা পুলিশকে অবহিত করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাট এলাকার সোমা স্টুডিওর সামনে থেকে তাকে আটক করে।

পুলিশ জানায়, এ ঘটনায় বুধবার পার্বতীপুর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় গোলাম মোস্তফাসহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী হয়েছেন উপজেলার ১০ নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তপু।

অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ফেসবুকে অশ্লীল, সহিংস ও বিদ্বেষমূলক তথ্য প্রচার করে জনমনে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেন।

গ্রেপ্তার গোলাম মোস্তফা পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা এবং আব্দুল মালেকের ছেলে।
এ বিষয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তার বলেন, “ফেসবুকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট দিয়ে আমাদের চেয়ারম্যান তারেক রহমানের সম্মান, গৌরব, দেশপ্রেম ও রাজনৈতিক দূরদর্শিতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। এটি একটি অপরাধমূলক কর্মকাণ্ড।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি : পার্বতীপুরে যুবক গ্রেপ্তার

Update Time : ০৮:২৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬