০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয় কার্যক্রমে ‘মুশরিক বাউল শিল্পীর’ পক্ষাবলম্বন করায় এনসিপির- যুবশক্তি নেতা সাইফুল্লাহর পদত্যাগ

  • Reporter Name
  • Update Time : ০৫:০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৩৬ Time View

বিশেষ প্রতিনিধি:

দলীয় কার্যক্রমে ‘মুশরিক বাউল শিল্পী’ আবুল সরকারের পক্ষাবলম্বনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পদত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির ভোলা জেলা যুবশক্তির মুখ্য সংগঠক মো. সাইফুল্লাহ সানী। সোমবার নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে তিনি স্পষ্টভাবে জানান— দলের কার্যক্রমে এমন এক বাউল শিল্পীর পক্ষে অবস্থান নেওয়া হয়েছে, যিনি মহান আল্লাহ তায়ালা ও তাঁর রাসূলের (সা.) শানে বেয়াদবিমূলক বক্তব্য দিয়েছেন। একজন মুসলিম হিসেবে এ ধরনের অবস্থান মেনে নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয় বলেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন।

তিনি লেখেন, গত ছয় মাস ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও সম্প্রতি দলীয় অবস্থানের সঙ্গে তাঁর ব্যক্তিগত ধর্মীয় মূল্যবোধের সংঘাত তৈরি হয়েছে। রাজনৈতিক পরিচয়ের আগে মুসলিম পরিচয়ই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

রাজনীতিতে যেমন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কোনো ধরনের কটূক্তি সহ্য করা হয় না— তেমনি আল্লাহ তাআলা ও রাসূলের (সা.) মর্যাদাহানি হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে পোস্টে উল্লেখ করেন সাইফুল্লাহ।

এ কারণে এনসিপির যুবশক্তির সব দায়িত্ব ও কার্যক্রম থেকে ‘নৈতিক অবস্থান’ থেকে অবিলম্বে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানান তিনি।

তার পদত্যাগে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

দলীয় কার্যক্রমে ‘মুশরিক বাউল শিল্পীর’ পক্ষাবলম্বন করায় এনসিপির- যুবশক্তি নেতা সাইফুল্লাহর পদত্যাগ

Update Time : ০৫:০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫