০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগ, হাতেনাতে ধরা পড়ে পালাল কসাই

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীর চর গ্রামে মৃত গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে এক কসাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের উপস্থিতিতে অভিযুক্ত কসাই পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, চর আমখাওয়া ইউনিয়নের টুপকার চর গ্রামের মো. তারা মিয়া দীর্ঘদিন ধরে মৌলভীর চর বাজারে গরুর মাংস বিক্রি করে আসছিলেন। অভিযোগ রয়েছে, গত রাতে একটি মৃত গরু জবাইয়ের প্রস্তুতি নেওয়া হয়। রাত প্রায় দুই টার দিকে এক স্থানীয় ব্যক্তি বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি দেখেন, একটি গরু বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে এবং জবাইয়ের প্রস্তুতি চলছে।

অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে অভিযুক্ত কসাইয়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিষয়টি গোপন রাখার জন্য তাকে কোষ উৎকোষের প্রস্তাব দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি সেখান থেকে সরে যান।

পরদিন সকালে বাজারে ওই মাংস বিক্রির প্রস্তুতি চলছে এমন খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলে যান তিনি। এ সময় এলাকাবাসী জড়ো হলে অভিযুক্ত কসাই তারা মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন চর আমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম জিয়া। স্থানীয়দের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে গরুটি মৃত ছিল বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়। পরে জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে জব্দকৃত মাংস নষ্ট করার ব্যবস্থা নেয় ইউনিয়ন পরিষদ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

দেওয়ানগঞ্জে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগ, হাতেনাতে ধরা পড়ে পালাল কসাই

Update Time : ০৫:১৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬