০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোটের সরঞ্জাম বিতরণ সম্পন্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট কে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প, অমোচনীয় কালি, ভোটার তালিকাসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলা অডিটোরিয়াম সরঞ্জাম বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার আহমেদ হাছান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যেই নিজ নিজ কেন্দ্রে পৌঁছে যাবেন বলে জানানো হয়।

এদিকে প্রকাশিত তথ্য অনুযায়ী, ফুলবাড়ী উপজেলায় ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৫২টি। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ৪৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৯৪৪ জন, মহিলা ভোটার ৭৯ হাজার ৫০৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Aminul Islam

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

ফুলবাড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোটের সরঞ্জাম বিতরণ সম্পন্ন

Update Time : ০৫:৫৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬