০৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বদরের শিক্ষাকে ধারণ করে নৈতিকতা, আদর্শ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে: এমপি ইজ্জত উল্লাহ 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে পবিত্র ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিটে সাতক্ষীরা জেলার মুন্সিপাড়া এলাকায় অবস্থিত আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান এবং সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মোঃ নুরুন্নবী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, খুলনা অঞ্চলের পরিচালক এবং সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক।

এছাড়া বদর শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন আগরদাঁড়ী আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর মাওলানা রুহুল আমিন।

সেমিনারটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন হাফেজ তালহা মাহবুব। পরে কপোতাক্ষ শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় সংগীত পরিবেশিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বদরের চেতনা ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত, যেখানে ঈমান, ত্যাগ ও আল্লাহর উপর অটুট বিশ্বাসের মাধ্যমে মুসলমানরা বিজয় অর্জন করেছিলেন। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, বদরের শিক্ষাকে ধারণ করে নৈতিকতা, আদর্শ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

সেমিনারে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

বদরের শিক্ষাকে ধারণ করে নৈতিকতা, আদর্শ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে: এমপি ইজ্জত উল্লাহ 

Update Time : ০২:৩৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬