০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেরোবি কেন্দ্রে মোবাইল ও পকেট রাউটারসহ পরীক্ষার্থী আটক

  • Reporter Name
  • Update Time : ০৬:১৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৪৪ Time View

মোহাম্মদ ফাইজুল্লাহ, ঢাকা সিটি রিপোর্টার।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘এ’ ইউনিটের সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের ভর্তি পরীক্ষায় অংশ নিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে আসা এক পরীক্ষার্থীকে মোবাইল ফোন ও পকেট রাউটারসহ আটক করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রের প্রবেশপথে তল্লাশির সময় জি এম সারোয়ার আহমেদ নামের ওই পরীক্ষার্থীর কাছ থেকে নিষিদ্ধ এসব ডিভাইস উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বেরোবির প্রক্টর ড. ফেরদৌসুর রহমান বলেন, পরীক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে তার সঙ্গে কোনো চক্রের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তবে অসদুপায় অবলম্বনের চেষ্টার কারণে তাকে পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়েছে। পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের লিগাল সেল, মোবাইল কোর্টসহ সংশ্লিষ্টরা বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এ প্রসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ বলেন, কোনো শিক্ষার্থী যদি অসদুপায় অবলম্বন করে বা তার কাছে অবৈধ কিছু পাওয়া যায়, তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও প্রশাসন বিষয়টি দেখবে। আর হল বা কেন্দ্রের বাইরে কোনো অপরাধ সংঘটিত হলে সেটি প্রচলিত আইনের আওতায় পড়বে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

বেরোবি কেন্দ্রে মোবাইল ও পকেট রাউটারসহ পরীক্ষার্থী আটক

Update Time : ০৬:১৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬