০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে পার্বত্য রাজস্থলীতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং অবাধ, সুষ্ঠু ও সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর রণজয়ী ৩৮ বীর এর উদ্যোগে একটি নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজস্থলী সাব জোন হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজস্থলী সাব জোন এর আয়োজিত সভায় নির্বাচনকালীন সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা, স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কেন্দ্রসমূহে নিরাপত্তা জোরদার করা, টহল কার্যক্রম বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নির্বাচনূ সময় সকল সংস্থার মধ্যে সমন্বিত কার্যক্রম ও তথ্য আদান-প্রদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

সভায় রাজস্থলী সাব জোন কমান্ডার ও কাপ্তাই জোনের জোন উপ – অধিনায়ক মেজর জিয়াউর রহমান বলেন, নির্বাচনের সময় পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও আস্থার পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল নিরাপত্তা সংস্থাকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে যেকোনো ধরনের গুজব, নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা প্রতিরোধে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় আরও জানানো হয় যে, সাধারণ ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনের দিন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ভোটকেন্দ্রে সেনাবাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হবে এবং প্রয়োজনে পোলিং সেন্টার এলাকায় অবস্থান করে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা প্রদান করা হবে।মেজর জিয়া আরো বলেন, ভোট শুরু হতে শেষ পর্যন্ত প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার সক যারা জড়িত থাকবে তাদের সবাইকে নিরাপত্তা প্রদান সহ সকল প্রকার সুবিধা প্রদান করা হবে বলে জানান।

সভায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসারসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থা,সাংবাদিক, নির্বাচন পরিচালনা দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব নিজ পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

Update Time : ০৫:৪৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬