
মোঃ সোহানুর রহমান, নারায়ণগঞ্জ প্রতিনিধি: গ্রাম বাংলার লোকজ সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী খেলা ‘পাতা খেলা’। সাধারণত তান্ত্রিকদের তন্ত্র ও মন্ত্রের মাধ্যমে পরিচালিত এই খেলাটি শীত মৌসুমজুড়ে গ্রামগঞ্জে ব্যাপকভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। পাতা খেলাকে কেন্দ্র করে গ্রামীণ জীবনে তৈরি হয় আনন্দঘন উৎসবের পরিবেশ। নারী-পুরুষ ও শিশুসহ নানা বয়সী মানুষ দূরদূরান্ত থেকে এসে এই খেলা উপভোগ করেন।

লোকজ বিশ্বাস অনুযায়ী, সাপ ব্যবহার করে তন্ত্র-মন্ত্রের মাধ্যমে এই পাতা খেলা পরিচালিত হয়। নির্দিষ্ট নিয়ম মেনে কয়েকটি ধাপে খেলা শেষ করা হয়। খেলার প্রতিটি ধাপেই দর্শকদের মধ্যে দেখা যায় কৌতূহল ও উত্তেজনা।
আজ সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়ামাসিমপুর হাজিরহাট (উচাপাড়া) গ্রামে এই ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ খেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজকদের মতে, গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতি ধরে রাখতেই এই আয়োজন করা হয়েছে। স্থানীয়রা জানান, এমন আয়োজন নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Reporter Name 











