
সিরাজগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এমপি পদপ্রার্থী সেলিম রেজা পাঁচঠাকুরী বাজারে গণসংযোগ ও চা চক্রে অংশগ্রহণ করেছেন।
গণসংযোগকালে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি মকবুল হোসেন চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক ছোনগাছা ইউনিয়ন বিএনপির নিবেদিত প্রাণ মোঃ জহরুল ইসলাম দুলাল, ছোনগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ এস এম আব্দুস সালাম, সাবেক সিনিয়র সভাপতি আবু দাউদ আকন্দ, সাবেক সহ-সভাপতি মাহাতাব বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন কিরণ, সাবেক ছাত্রদলের সভাপতি সহিজ্জল, সাবেক সাংগঠনিক ফারক আহমেদ, যুবদলের সভাপতি আব্দুল কাদের আকন্দ, সাধারণ সম্পাদক ফজেল হক, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক সেলিম রেজা, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সভাপতি মির্জা মহবত।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি আলী আকবার, ছাত্রনেতা কবি মোহাম্মদ সাইদুল ইসলাম জীবন, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কামাল মির্জা, সাধারণ সম্পাদক মোঃ রোমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমন, সাবেক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিটন মিয়া, সাবেক সিনিয়র সভাপতি দুলাল সেখ, সাবেক সাংগঠনিক সুলতান, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইব্রাহীম আফগানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
গণসংযোগ ও চা চক্রে অংশ নিয়ে সেলিম রেজা বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসা পেলে তিনি সিরাজগঞ্জ-১ আসনের উন্নয়নে সর্বাত্মক কাজ করবেন। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক 











