
টঙ্গী স্টেশন রোডে এক সাধারণ দিন মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় এক নারীর জীবনে। দুর্বৃত্তদের নির্মম হামলায় তিনি আহত হন এবং ছিনতাইকারীরা তার ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইকারীরা টঙ্গী ইজতেমা মাঠের ভেতর দিয়ে অন্ধকারে আত্মগোপনের চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী নারী ছিলেন চরম আতঙ্কিত ও অসহায়।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই BD Youth Revolution দ্রুত পদক্ষেপ নেয়। সংগঠনের সদস্যরা দেরি না করে তিনটি দলে বিভক্ত হয়ে পুরো ইজতেমা মাঠ এলাকায় অভিযান শুরু করেন। দীর্ঘ সময় ধরে অনুসন্ধান, দৌড়ঝাঁপ ও অপেক্ষার পর অবশেষে এক ছিনতাইকারীকে মোবাইলসহ আটক করতে সক্ষম হন তারা।
পরে উদ্ধারকৃত মোবাইল ফোনটি ভুক্তভোগী নারীর হাতে তুলে দেওয়া হলে আবেগে ভেঙে পড়েন তিনি। তার চোখের জল ও কৃতজ্ঞতা উপস্থিত সবার হৃদয় স্পর্শ করে।
BD Youth Revolution-এর পক্ষ থেকে জানানো হয়, “যেখানে অন্যায় দাঁড়ায়, সেখানেই ন্যায়ের পক্ষে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার।”
এই ঘটনায় আবারও প্রমাণিত হলো—BD Youth Revolution শুধু একটি সংগঠনের নাম নয়, বরং মানবতা, সাহস ও দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ।
আল আমিন 











