০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

  • Reporter Name
  • Update Time : ০৩:১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৪৩ Time View

মোহাম্মদ ফাইজুল্লাহ, ঢাকা সিটি রিপোর্টার

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—আগামী মাসে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে হবে, নতুবা টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকি নিতে হবে। সোমবার বিভিন্ন আন্তর্জাতিক ও ভারতীয় সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে।

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের পরিবর্তে ম্যাচগুলো সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানায় আইসিসিকে। এ বিষয়ে সমাধান খুঁজতে চলতি সপ্তাহে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিসিবি। তবে আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
বিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আলোচনার সময় বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে।’

আইসিসি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এবং একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আগামী বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

আইসিসি সূত্র এএফপিকে জানিয়েছে, বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশ না নেয়, তবে তাদের জায়গায় বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হবে।

টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি। গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।

এ পরিস্থিতিতে বিসিবি আইসিসির কাছে বিকল্প প্রস্তাব হিসেবে গ্রুপ ‘বি’-তে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের বিষয়টিও উত্থাপন করেছিল।

এর আগে, গত ৩ জানুয়ারি ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হয়। এ ঘটনায় বাংলাদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং দুই দেশের ক্রিকেট সম্পর্ক নিয়েও নতুন করে প্রশ্ন ওঠে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

Update Time : ০৩:১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬