০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তামিম ইকবালকে ঘিরে নতুন আলোচনা

  • Reporter Name
  • Update Time : ১২:১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৪৫ Time View

নিজস্ব প্রতিবেদক: 

বাংলাদেশ ক্রিকেটের তারকা ওপেনার তামিম ইকবালকে ঘিরে নতুন আলোচনার জন্ম হয়েছে। বুধবার সকালে তামিম তার সামাজিক মাধ্যমে ছোট্ট একটি ভিডিও আপলোড করেছেন। ৯ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, একজন টিভি সাংবাদিক তামিমকে মেসেজ পাঠিয়ে জানতে চাইছেন— “তামিম ভাই, সারপ্রাইজটা কী?”

এরপর রহস্যময় হাসি দিয়ে তামিম নিজেই বলেন, সবার একটাই প্রশ্ন – সারপ্রাইজটা কী? ভডিওটা এটুকুই। ভিডিওর ক্যাপশনে তামিম তার ভক্তদেরকে, সারপ্রাইজটা আসলে কি হতে পারে সেটা অনুমান করে কমেন্টে লেখার সুযোগও দিয়েছেন। আর এতেই তামিম ভক্ত ও ক্রিকেটপ্রেমীদের মধ্যে এ নিয়ে কৌতূহল তুঙ্গে উঠেছে।

সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ভক্তরা নানা মন্তব্য ও সম্ভাবনার কথা তুলে ধরছেন। মেহেদী নামে একজন মন্তব্য করেছেন জাতীয় দলে ফেরার ঘোষণা হতে পারে। সিফাত আকন্দ নামে একজন লিখেছেন, “বিপিএলে কোনো দলের ব্যাটিং কোচ মেইবি!” সিফাৎ ছাড়াও বহু মানুষ বিপিএল প্রসঙ্গেই বেশি কথা বলছেন। এর মাঝে আশরাফ মোহসিন নামে আরেক ভক্ত মন্তব্য করেছেন, সৌদি আরবে হয়তো সাকিব আল হাসানের সাথে দেখা হতে পারে বলে তার ধারনা।

তিনি আসলে কী ঘোষণা দিতে যাচ্ছেন! ক্রিকেটসংক্রান্ত বিশেষ কোন বার্তা নাকি ব্যক্তিগত কোন বিষয় নাকি অন্য কিছু— তা এখনও তিনি স্পষ্ট করেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

তামিম ইকবালকে ঘিরে নতুন আলোচনা

Update Time : ১২:১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫