সৎ ব্যবসায়ী তৈরিতে রাসূল (সা.)-এর সীরাতের ভূমিকা” শীর্ষক সীরাত সেমিনার অনুষ্ঠিত
ঢাকা, ১৮ অক্টোবর ২০২৫ (শনিবার):
ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF), ধানমণ্ডি জোনের উদ্যোগে রাজধানীর ধানমণ্ডিস্থ সুগন্ধা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে “সীরাত সেমিনার ও সৎ ব্যবসায়ী তৈরিতে রাসূল (সা.)-এর সীরাতের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আন্তর্জাতিক ইসলামিক স্কলার এবং তাকওয়া সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি সাইফুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন:
“রাসূল (সা.) তাঁর ব্যবসায় জীবনে অসাধারণ সততা, বিশ্বস্ততা ও ন্যায়পরায়ণতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর সীরাত আজকের ব্যবসায়ীদের জন্য এক অনন্য আদর্শ ও পথনির্দেশনা। ইসলামী বাণিজ্যনীতি শুধু অর্থনৈতিক উন্নয়নেরই নয়, বরং সমাজে আস্থা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি শক্তিশালী ভিত্তি।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ওমর ফারুক খান, ব্যবস্থাপনা পরিচালক, ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি। বিশেষ অতিথি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মো. মিজানুর রহমান।
সভাপতিত্ব করেন ইবরাহীম হোসেন, সভাপতি – IBWF ধানমণ্ডি জোন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন শাহজাহান পাটওয়ারী, সহকারী পরিচালক, IBWF এবং ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এস. এম. রাজিবুল হক এবং আজহারুল হক মিথুন।
আলোচনা সভায় বক্তারা রাসূল (সা.)-এর ব্যবসায়িক জীবন ও নৈতিক মূল্যবোধের আলোকে আজকের সমাজে সততা, বিশ্বস্ততা ও ন্যায়পরায়ণতার গুরুত্ব তুলে ধরেন। বক্তৃতা শেষে আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Reporter Name 














