০৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২৪৯ ভোটে এগিয়ে ছাত্রদল ও ছাত্র অধিকারের ভিপি প্রার্থী

  • Reporter Name
  • Update Time : ০২:১৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৫৩ Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

প্রকাশিত ফলাফলের সমন্বিত হিসাবে সহসভাপতি (ভিপি) পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব এগিয়ে রয়েছেন। তবে সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে লিড ধরে রেখেছেন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে ভোট গণনার পর ফল ঘোষণা করা হয়।

১৪ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ১৪২৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ১৬৭৩ ভোট। এতে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুলের চেয়ে ২৪৯ ভোট বেশি পেয়েছেন ছাত্রদল ও ছাত্রঅধিকারের রাকিব।

জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১৫৮৭ ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৯৩ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন মোট ১৪৬৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১৩৩৭ ভোট।সর্বশেষ ঘোষিত ১২তম ও ১৩তম কেন্দ্রের ফলাফলেও শিবির সমর্থিত প্রার্থীদের শক্ত অবস্থান লক্ষ করা গেছে। প্রাণিবিদ্যা বিভাগ কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম এবং এ কে এম রাকিব সমান ১২৮ ভোট করে পান।

তবে একই কেন্দ্রে জিএস পদে আব্দুল আলিম আরিফ ১৫৪ ভোট পেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকেন, খাদিজাতুল কুবরা পান ৬৮ ভোট। এজিএস পদে মাসুদ রানা ১৩১ ভোট এবং তানজিল ১০৮ ভোট পান।

নির্বাচন কমিশন জানায়, হল সংসদসহ বাকি আরও ২৫টি কেন্দ্রের ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। পর্যায়ক্রমে এসব কেন্দ্রের ফল ঘোষণা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

২৪৯ ভোটে এগিয়ে ছাত্রদল ও ছাত্র অধিকারের ভিপি প্রার্থী

Update Time : ০২:১৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬