
ভারতের তেলেঙ্গানায় আসন্ন উপনির্বাচন ঘিরে বিতর্কে জড়িয়েছেন দক্ষিণী চলচ্চিত্রের তিন জনপ্রিয় অভিনেত্রী। তারা হচ্ছেন তামান্না ভাটিয়া, সামান্থা রুথ প্রভু ও রাকুল প্রীত সিং।
জানা গেছে, জুবিলি হিলস বিধানসভা আসনে তাদের নামে জাল ভোটার কার্ড ছড়িয়ে পড়ায় তদন্তে নেমেছে সেখানকার নির্বাচন কমিশন।
একাধিক ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি সামাজিকমাধ্যমে জনপ্রিয় এই তিন নায়িকার নাম ও ছবিসংবলিত ভোটার কার্ড ভাইরাল হয়। সেখানে দেখা যায়, তিনজনের ঠিকানাই একই, যা আরও সন্দেহ উস্কে দিয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্বাচনের আগে ভোটার তালিকায় কারচুপির উদ্দেশ্যে এই জালিয়াতি করা হয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যেই ঘটনাটি খতিয়ে দেখছে। তবে এ বিষয়ে এখনো তামান্না, সামান্থা বা রাকুল কেউই প্রকাশ্যে মন্তব্য করেননি।
Reporter Name 















