০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুর পর সালমান শাহর কণ্ঠে ডাবিং করেছিলেন ডন

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৬৩ Time View

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর পর তাঁর অসমাপ্ত সিনেমাগুলোর ডাবিং করেছিলেন অভিনেতা আশরাফুল হক ডন। সালমান শাহর কণ্ঠ নকল করার অসাধারণ দক্ষতা থাকায় নির্মাতারা তাঁর সাহায্য নেন।

ডনের দেওয়া কণ্ঠে মুক্তি পায় সালমান শাহ অভিনীত একাধিক সিনেমা, যার মধ্যে রয়েছে ‘আনন্দ অশ্রু’ ও ‘সত্যের মৃত্যু নেই’।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো এই তথ্য প্রকাশ করেন ডন। তিনি বলেন,

“বন্ধুত্ব হলো এমন একটা জিনিস, মিশতে মিশতে আত্মার সঙ্গে একটা কানেকশন হয়ে যায়। সালমানের ভয়েস আমি নকল করে বলতে পারতাম।”

ডন জানান, ‘আনন্দ অশ্রু’ ছবিতে সালমানের ডাবিংয়ের জন্য পরিচালক শিবলী সাদিক অনেককে চেষ্টা করিয়েছিলেন, কিন্তু কারও কণ্ঠই উপযুক্ত মনে হয়নি। পরে সহকারী পরিচালকের পরামর্শে তাঁকেই ডাকা হয়।

“শিবলী ভাইয়ের অনুরোধে আমি ডাবিং করি। যদিও শুরুতে করতে চাইনি। পরে ভেবেছিলাম, সালমানের প্রতি ভালোবাসা থেকে করে দিই। তখন শিবলী ভাইকে বলেছিলাম, আপনি এটা প্রচার করবেন না যে ভয়েস আমি দিয়েছি,” — জানান ডন।

এই সাক্ষাৎকারেই প্রথমবারের মতো সালমান শাহর ডাবিং করার বিষয়টি জনসমক্ষে আনলেন আশরাফুল হক ডন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

মৃত্যুর পর সালমান শাহর কণ্ঠে ডাবিং করেছিলেন ডন

Update Time : ০৪:৩৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫