
শেখ মাহমুদুল হাসান কলারোয়া (সাতক্ষীরা)
শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং একটি সুন্দর আগামীর পথে অবদান রাখার লক্ষ্যে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখা আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ আজ শুক্রবার (০৭ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত কলারোয়া জি.কে.এম.কে পাইলট হাইস্কুল কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রায় ৩,১০০ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করে।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জুবায়ের হোসেন। তিনি বলেন,
“আমরা চাই শিক্ষার্থীরা কেবল পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না থেকে জ্ঞান, চিন্তা ও মেধার পরিপূর্ণ বিকাশ ঘটাক। একটি মেধাভিত্তিক, নৈতিক ও আলোকিত প্রজন্ম গড়াই কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মূল লক্ষ্য।”
পরীক্ষাকেন্দ্রে উপস্থিত অভিভাবকগণ সন্তোষ প্রকাশ করে বলেন,“ এমন ইতিবাচক আয়োজন শিশুদের মধ্যে প্রতিযোগিতা, অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস বাড়ায়। আমরা চাই, এই ধরণের উদ্যোগ প্রতিবছর হোক।”
কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ জেলার শিক্ষাক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। আগামীতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Reporter Name 













