০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদককে পদ থেকে অব্যাহতি

  • Reporter Name
  • Update Time : ০৬:১৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৬৮ Time View

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতি ছাড়াই বিজ্ঞপ্তি দেওয়ার অভিযোগে দলের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানকে তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান আল মামুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গণঅধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতি দলীয় সিদ্ধান্তের নামে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিভ্রান্তি ছড়ানোসহ সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টিতে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে দলের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানকে তার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।’

একই সঙ্গে কেন শাকিল উজ্জামানকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, আগামী ৫ দিনের মধ্যে তার লিখিত জবাব চাওয়া হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজসমূহের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকায় মহানগর ল কলেজের মানববন্ধন

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদককে পদ থেকে অব্যাহতি

Update Time : ০৬:১৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬