
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর মিশনে আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামছে টাইগাররা।
আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে ভরাডুবির পর বাংলাদেশ স্কোয়াডে কিছু পরিবর্তন এনেছে। সেই ধারায় একাদশেও এসেছে পরিবর্তন। ১৫৪তম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। টসের আগে তার হাতে ওয়ানডে ক্যাপ তুলে দেন সাইফ হাসান। ফিরেছেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার।
টস হেরে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমরাও ব্যাটিং করতে চেয়েছিলাম। এটা আমাদের হোম গ্রাউন্ড, আর আমরা এই উইকেটে আত্মবিশ্বাসী। (টপ অর্ডারের দায়িত্ব) আমরা অনেক কিছু নিয়ে কথা বলি, কিন্তু এটা নতুন ম্যাচ। আমি আশা করি, সবাই নিজের ভূমিকা বুঝে ইতিবাচকভাবে নেবে। কখনও খারাপ পারফরম্যান্স হতে পারে, কিন্তু আমরা সবাই একমত—এটা নতুন দিন, সবাই যেন আরও ভালো করে। (প্লেয়িং একাদশ) আমাদের দলে দুইজন পেসার, তিনজন স্পিনার এবং সাতজন ব্যাটার আছে।
Reporter Name 















