
আফগানিস্তানের নাম প্রত্যাহারের পরও নির্ধারিত সময়েই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
শনিবার পিসিবির এক সিনিয়র কর্মকর্তা জানান, ১৭ থেকে ২৯ নভেম্বর লাহোরে সিরিজটি অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ‘আফগানিস্তান সরে গেলেও ত্রিদেশীয় সিরিজ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। আমরা বিকল্প দল নিয়ে আলোচনা করছি, চূড়ান্ত হলেই ঘোষণা দেওয়া হবে। শ্রীলঙ্কা যেহেতু তৃতীয় দল হিসেবে রয়েছে, তাই সিরিজ সময়মতোই শুরু হবে ১৭ নভেম্বর থেকে। ’
পাকিস্তান এই সিরিজের আগে ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের দ্বিপাক্ষিক টি–টোয়েন্টি সিরিজও আয়োজন করবে।
অন্যদিকে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, পাকিস্তানের বিমান হামলায় পাকতিকা প্রদেশে তিন ক্রিকেটারের মৃত্যুতে তারা এই সিরিজে অংশ নেবে না।
Reporter Name 















