
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে একটি প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে ছোনগাছা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন ছোনগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আব্দুস সালাম, সিনিয়র সহ-সভাপতি আবু দাউদ আকন্দ, সহ-সভাপতি মাহাতাব বিশ্বাস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু এবং সাংগঠনিক সম্পাদক মো. ফারুক।
এছাড়াও উপস্থিত ছিলেন ছোনগাছা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফজেল হক, কৃষক দলের সাধারণ সম্পাদক মুসলিম আকন্দ, ছোনগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম মণ্ডল ও সদস্য সচিব কামরুল হাসান।
মিছিলে আরও অংশ নেন ছোনগাছা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী কবি মো. সাইদুল ইসলাম জীবন, ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি ইমন, যুবদলের নেতা সুফেলসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রতিবাদী মিছিলে স্লোগান পরিচালনা করেন কবি মো. সাইদুল ইসলাম জীবন। বক্তারা ওসমান হাদিকে গুলি করার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Reporter Name 















